ইফতারির বাজারে আমেজ নেই

সুহেল আহমদ
বৃহস্পতিবার ছিল ৩ রোজা। এবারের রমজানে ইফতারির বাজারে তেমন আমেজ নেই। দোকানিরা বিভিন্ন ধরনের ইফতারির পসরা সাজিয়ে বসলেও ক্রেতাদের উপচেপড়া ভিড় নেই।
শহরের পৌরমার্কেট, ট্রাফিক পয়েন্ট এলাকায়, কালীবাড়ি,  উকিলপাড়া এলাকায়, কাজির পয়েন্ট ও ষোলঘর পয়েন্ট এলাকার বিভিন্ন স্থানে ইফতারি বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবারও কোনো ইফতারির দোকানে উপচেপড়া ভিড় ছিল না ক্রেতাদের।   
এবার চিকেন বাখরখানি প্রতিটি ১৫ টাকা, সবজি বাখরখানি ১০ টাকা, মিষ্টি বাখরখানি ৫ টাকা, চিকেন কাটলেট ২০ টাকা,  জিলাপি ৫ টাকা, বেগুনী পেঁপেঁ ৫ টাকা, প্রতিটি আলুর চপ ৫ টাকা, ডিমের চপ ১০ টাকা, মুগলাই ১০ টাকা, চিকেন মুগলাই ১৫ টাকা, সবজি মুগলাই ১০ টাকা, মাছের বড়া ৫ টাকা, শাকের বড়া ৫ টাকা,  প্রতি কেজি পেয়াজি ১২০ টাকা, চানা ১০০ থেকে ১২০ টাকা, পোলাও ৮০ থেকে ৯০ টাকা, মুড়ি ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।