স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা যুব সমাজের উদ্যোগে আগামী ৯ মার্চ মঙ্গলবার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ২টা হতে মধ্যরাত পর্যন্ত মঙ্গলকাটা বাজারের পাশের মাঠে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন হযরত মাও. মো. শামসুদ্দীন কাশেমী ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন হযরত মাও. জহীর মুহাম্মদ বাগেরহাট। এছাড়াও স্থানীয় ওয়াইজিনে কেরামগণ বয়ান পেশ করবেন। ওয়াজ মাহফিলে উপস্থিত থাকতে আয়োজকবৃন্দ অনুরোধ জানিয়েছেন।
এদিকে, আগামী ১০ মার্চ বুধবার গ্রামবাসীর উদ্যোগে শহরতলীর পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওইদিন বাদ আছর হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। এতে বক্তব্য রাখবেন হাকিমুন নফস্ মুফতি মুস্তাকুন্নবী কাশেমী কুমিল্লা, মাও. তাফাজ্জুল হক ঢাকা। এছাড়াও অন্যান্য বরেণ্য ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। এতে সভাপতিত্ব করবেন সুনামগঞ্জের মদনীয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাও. আব্দুল বছির এবং পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাও. নূরুল আমিন হাকিমী। ওয়াজ মাহফিলে সকল শ্রেণী পেশার মানুষজন উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজকবৃন্দ।


