স্টাফ রিপোর্টার
শুক্রবার রাতে শহরতলীর ইব্রাহীমপুর গ্রামে ইব্রাহীমপুর প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজির আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। মঞ্চে উপস্থিত ছিলেন সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর রিপন চন্দ্র গোপ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ইশতিয়াক আহমদ পিয়াল, আনিসুজ্জামান রনি ও বিলাল মিয়া।
অনুষ্ঠানে সহযোগিতা করেন সুমন আহমদ, শাহ্ আলম সেরুল, সাজুল আহমদ, নুর মিয়া, শাহীন আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


