বিশ্বম্ভরপুরে ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্বম্ভরপুর উপজেলা মিনলায়তনে ৪০০ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলার কৃষি কর্মকর্তা দীপক চন্দ্র দাস, বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান, বাধাঘাট দ.ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণের আগে সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি আপনারা যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। কেউ যদি খাদ্য সংকটে পড়েন তাহলে কোন দ্বিধা না করে আমাকে বলবেন। আমি আপনাদের লোক আপনাদের সেবা করা জন্যই এমপি হয়েছি এই দুসময়ে যদি আপনাদের পাশে না দাঁড়াতে পারি তাহলে আর কখন দাঁড়াব।
প্রেস বিজ্ঞপ্তি