ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের কৃতজ্ঞতা

প্রয়াত পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনোয়ার বখ্ত নেক’র পুত্র আসওয়াদ বখ্ত তালহা জেলা ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শ্রমজীবীদের প্রতি মরহুম মনোয়ার বখ্ত নেক’র পুত্র আসওয়াদ বখ্ত তালহা’র সহানুভুতিতে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের কর্মীরা মুগ্ধ হয়েছেন।
বিবৃতিতে প্রয়াত পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক’র সুযোগ্যপুত্র তালহা’র সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন সংগঠনের সভাপতি শাহ্জাহান গাজী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
(প্রেস বিজ্ঞপ্তি)