শাল্লা প্রতিনিধি
শাল্লায় ৯ কেজি গাঁজাসহ বেইলী আক্তার (২৬) নামের নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা সদরের পার্শ্ববর্তী সুলতানপুর গ্রামের আমজদ আলীর স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় তার বসত বাড়ি থেকে পুলিশ বেইলী আক্তারকে গাঁজাসহ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের
ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শাল্লা থানার এসআই হুমায়ুন কবীর সুলতানপুর গ্রামের মাদক ব্যবসায়ী আমজদ আলীর বাড়িতে বিশেষ অভিযান চালায়। আমজদ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এঘটনায় গ্রেফতারকৃত বেইলী আক্তার ও তার স্বামী আমজদ আলীকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।
শাল্লা থানার এসআই হুমায়ুন কবীর বলেন, ‘গ্রেফতারকৃত বেইলী আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তার স্বামী পালিয়ে গেছে, তাকে মামলায় আসামী করা হয়েছে।’


