বাজেট ঘোষণা

ফেনারবাঁক
স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে এলাকার বিভিন্ন স্তরের লোকজনের উপস্থিতিতে উন্মুক্ত সভায় বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়।
উন্মুক্ত সভায় ফেনারবাঁক ইউনিয়নের আগামী অর্থ বছরের জন্য ১ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে আয় ধরা হয়েছে১ কোটি ৮২ লাখ টাকা, ব্যয় ১ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৪০৮ টাকা, উদ্ধৃত ধরা হয়েছে ৪ লাখ ৬০০ টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে,
এখাতে ব্যয় করা হবে ৩৭ ভাগ ও শিক্ষাখাতে ব্যয় হবে ১৯ ভাগ টাকা ।
বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই। ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়ের পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য অক্ষয় সরকার, ব্যবসায়ী স্বপন তালুকদার, নারীনেত্রী কুসুম লতা সরকার, স্থানীয় বাসিন্দা কুমেন্দ্র সরকার, বাপ্টু দাস, রাজিয়া খাতুন, রাবিয়া খাতুন, হেলাল উদ্দিন ও ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড ফ্যাসিলেটিটর মো. জামাল।
জাউয়াবাজার
ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন পরিষদে ২০১৬-১৭ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরবর্তী অর্থ বছরের নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। ১ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ২২ টাকা আয় ধরে নতুন বাজেটে ঘোষণা করা হয়। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৭৮ হাজার ৯শ টাকা এবং উদ্ধৃত্ত দেখানো হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১শ ২২ টাকা।
চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে ও সচিব একরামুল হকের পরিচালনা অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির   
বক্তব্য রাখেন, আ.লীগ নেতা আলহাজ্ব চাঁন মিয়া, হাজী আব্দুল জলিল, হাজী আব্দুল গণি, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল খালিক, জাউয়া ইউনিয়ন আ.লীগ নেতা আল মামুন শাহীন, উপজেলা ছাত্রলীগ নেতা হাজী জয়নাল আবেদীন।