ইসলামিক রিলিফের এতিম দিবস পালন

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বিশ্ব এতিম দিবস পালন ইসলামিক রিলিফ সুনামগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এতিম শিশু ও শিশুদের মা’দের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সংগঠনের জেলা শাখার প্রোগ্রাম অফিসার কাজি মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ   উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন।
মাঠ কর্মকর্তা মো. ইউসুফ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাজি আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, সংগঠনের মাঠ কর্মকর্তা নূর নবী, নাজমুল হাসান।