স্টাফ রিপোর্টার
রাজনীতিবিদ, আইনজীবী ও ব্যবসায়ীদের সম্মানে শহরের বনানীপাড়ার বলাকা এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বালি পাথর ব্যবসায়ী মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের ব্যবসায়ী আবুল কাসেম ও ফয়সল ফজলের সৌজন্যে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মতিউর রহমান, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. আলী আমজদ, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. নজরুল ইসলাম সেফু, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ ও তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।


