স্টাফ রিপোর্টার
ব্র্যাকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের হাছননগর এলাকায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল
ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, এডিশনাল পুলিশ সুপার হাবিবুল্লাহ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল আহমেদ চৌধুরী, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মনিরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মিতালী ধর, জেলা ব্যবস্থাপক (সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি) মো. জসীম উদ্দিন প্রমুখ।


