ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংক কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথি ছিলেন   সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
ইফতার মাহফিলে রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক মূল আলোচনা পেশ করেন সুনামগঞ্জ ইমাম-মোয়াজ্জিন পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাও. সাজিদুর রহমান, দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাও.আলী নূর, আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও.আবুল কালাম আজাদ। ইসলামি ব্যাংক সুনামগঞ্জ শাখার ইনভ্যাস্টম্যান্ট ইনচার্জ আলাউর রহমান আলাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন মো. জামাল হোসেন।
ইফতার মাহফিলে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা মো. আনিসুল হক, আল মুওয়াখাত সোস্যাল ওয়েলফেয়ার ফাইন্ডেশনের চেয়ারম্যান ছৈয়দ মনছুর আলী, সুনামগঞ্জ ইসলামিক সোসাইাটর চেয়ারম্যান মো. হাতিমুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমতিরি সহ-সভাপতি অ্যাড. মুহাম্মদ শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ মুন্সী, ব্যবসায়ী ফরিদ মিয়া  সহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মূফতি মাও.সাজিদুর রহমান। এর আগে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন।  (প্রেস বিজ্ঞপ্তি)