দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার ও বার্তা সংস্থা ইউএনবির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহ্নেওয়াজ জাহানের ১০তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০৬ সালে ১৬জুন ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ছিলেন সৎ বস্তুনিষ্ঠ প্রতিবাদী ও সাহসী সাংবাদিক। তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সভাপতি এবং সম্পাদক পদে দায়িত্ব পালন করে গেছেন। এছাড়া তিনি কবি, গীতিকার, কন্ঠশিল্পী, গীটার বাদক হিসাবে পরিচিত ছিলেন। কবি জীবনের বাইরে শাহ্ নেওয়াজ জাহানের প্রধান পরিচয় তিনি একজন সাংবাদিক। এই দিবসটি পারিবারিক ভাবে নিজ বাসভাবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


