বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় সদস্যদের ‘পশু পালন ও কৃষি উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের এভিপি ও সুনামগঞ্জ শাখা প্রধান মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মীর বজলুর রশিদ। অর্ধশতাধিক সুবিধাভোগী প্রশিক্ষণ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
- দৈনিক সিলেট বাণী সম্পাদক জাহিরুল চৌধুরীর ইন্তেকাল
- তাহিরপুরে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের অবহিতকরণ সভা


