স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে নারী প্রতিনিধিদের ভূমিকা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদ গর্ভন্যান্স প্রজেক্ট সুনামগঞ্জ এর সহযোগিতায় তাহিরপুর
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপিজিপি জেলা ফ্যাসিলিটেটর রবিউল আউয়াল নাসিম, ইউজেডজিপি জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, নারী উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক মোছাম্মদ হেনা আক্তার, ইউপি সদস্য বিউটি রানী তালুকদার, অর্চনা তালুকদার প্রমুখ


