জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে হামলায় এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আহত ব্যক্তি ইসহাকপুর গ্রামের লাল মিয়ার পুত্র রানা মিয়া (২১)। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায় গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ভবের বাজারে রানা মিয়াকে ধারালো খুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করে একই এলাকার সুন্দর আলী ও তার পুত্র সারোয়ার। এতে রানা মিয়ার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রানা মিয়াকে ঐ রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রানা মিয়ার পিতা লাল মিয়া।
- জেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে বিশ্বম্ভরপুর যুবলীগ নেতাদের মতবিনিময়
- ছাতকের চুরির ঘটনায় পাহারাদারসহ ৩ জনকে পুলিশে সোপর্দ


