লন্ডন প্রতিনিধি
বাঙালি অধ্যুসিত ইস্টলন্ডনের টাওয়ার হ্যামলেটসের বো এলাকার বেনজনসন রোড এর কাছে ২০ মিটার একটি ক্রেন ভেঙ্গে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
গতকাল দুপুরে ক্রেন দিয়ে কাজ করার সময় আকস্মিক ক্রেনটি ভেঙ্গেপড়ে পার্শ্ববর্তী একটি আবাসিক ডিটাচ বিল্ডিংয়ের উপর। এতে দুটি ঘর ভেঙ্গে যায় এবং এর নীচে চাপা পড়ে আহত হন ৪ জন বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে মিনিট তিনেকের মধ্যে ছুটে আসে জরুরী সার্ভিসের কর্মিরা। ফায়ার ফাইটাররা আহত ৪ জনকে উদ্ধার করে। আহতদের রয়েল লন্ডন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে হোয়াইট চ্যাপেল, প্লামস্টেড, স্টার্টফোর্ড সহ পার্শ্ববর্তী কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা।
পার্শ্ববর্তী সড়কের একজন বাসিন্দা জানান, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। তাৎক্ষণিক পুলিশ বন্ধ বন্ধ করে দিয়েছে সড়ক। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পপলার এন্ড কেনিংটাউন এলাকার এমপি আপসানা বেগম ও টাওয়ার হ্যামওেলটস এর মেয়র জন বিগস। পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এখনও মৃত এবং আহতদের নাম প্রকাশ করা হয়নি। তবে এলাকাবাসী জানিয়েছেন মৃত মহিলার বয়স ২০ বছর ।
বো এলাকার বাসিন্দা আহাদ আলী জানান ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ৮০%ই বাঙালি, বাকীরা সোমালিয়ান ।
- তাহিরপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি রতন
- দোয়ারাবাজারে বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল প্রথম আলো


