ই-ফাইল নথি বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপি ই-ফাইল (নথি) সিস্টেমের উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।   মঙ্গলবার সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তিনটি ব্যাচে উক্ত প্রশিক্ষণ হবে জানা গেছে।