ঈদের আগে বকেয়া বেতনসহ উৎসব বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রবিবার বিকাল ৫টায় পৌর শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পিন্টু দাস, রহিমা বেগম, বেগম আক্তার, সাইফুল ইসলাম, টিটু মিয়া, জিয়া, ফরহাদ মিয়া, জামিল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে মজুরি নির্ধারণ, নিয়োগপত্র প্রদান এবং বকেয়া বেতনসহ মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানের দাবি জানান। প্রেসবিজ্ঞপ্তি
- ছাদের পলেস্তরা খসে পড়ে আহত ৬ ছাত্রী
- জগন্নাথপুর উপজেলা পরিষদ/ নুরুল ইসলাম কে চেয়ারম্যান ঘোষণা করে গেজেট প্রকাশ


