স্টাফ রিপোর্টার
ঈদের চতুর্থ দিনে গান, কবিতা, কৌতুকসহ নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঈদ আনন্দ উপভোগ করেছে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার সন্ধ্যায় ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্যার্তদের সহযোগিতায় অর্থ সংগ্রহে একটি কনর্সাটের আয়োজন করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের -১৮ ব্যাচ ফ্রেন্ডস ফ্যামেলি গ্রুপ নামে একটি সংগঠন। তাপসি দে পাপ্তি ও দিগন্ত বিশ্বাস শৈবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করে সিলেট ও সুনামগঞ্জের ৬টি ব্র্যান্ড দল। ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি তাহসিন হক, সাধারণ সম্পাদক
বিনায়ক রায় অপু ও অনিক চৌধুরী অপুর সার্বিক সহযোগিতায় কনসার্টে অংশগ্রহণ করে সিলেটের ইলোমেনশন ব্রান্ড দল ও সুনামগঞ্জের ‘শহর’, দহন, মিষ্টিরিয়াজ, গানবাজ, দি রিজেক্ট ।
এদিকে জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে ঈদ আড্ডার আয়োজন করে শতদল শিল্পী গোষ্ঠী ও সংগীত বিদ্যালয়। ঈদ আড্ডায় শত দল শিল্পী গোষ্ঠীর ক্ষুদে শিল্পীরা গান, কৌতুক পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।


