স্টাফ রিপোর্টার
থিয়েটার সুনামগঞ্জের ভিন্ন ধর্মী আনন্দ অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ৭ম বারের মতো ঈদ ও পূজা আনন্দ আয়োজনে নাচ, গান, কবিতা, কুইজ, লটারী ও নাটক পরিবেশিত হয়েছে।
অনুষ্ঠান চলাকালে বিভিন্ন সময়ে ঈদের ও পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন শহরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এবং সাংস্কৃতিক ব্যক্তিরা ।
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন।
অনষ্ঠান চলা কালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসনরাজা ট্রাস্টের সভাপতি ও ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, থিয়েটার সুনামগঞ্জের প্রধান উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, বিটিভি’র জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, রাজনীতিবিদ আব্দুল লতিফ জেপি, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, থিয়েটার সুনামগঞ্জের উপদেষ্টা ও সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড.এনাম আহমদ, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ ও থিয়েটার সুনামগঞ্জের উপদেষ্টা কানিজ সুলতানা, ফারহানা জিনিয়া, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি অ্যাড. এ আর জুয়েল, নিউজ ২৪ জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন ও থিয়েটার সুনামগঞ্জের উপদেষ্টা রবিউল ইসলাম পুলক প্রমুখ।


