ঈদ আপ্যায়নে পিঠা…

স্টাফ রিপোর্টার
গুড় বা চিনি, ময়দা বা আতব চাউলের গুড়া এবং নারিকেলের সংমিশ্রণে তেলে ভাজা সন্দেশ, গুড় বা চিনি, ময়দা বা আতব চাউলের গুড়া সংমিশ্রণে নারিকেলের পিঠা, আতব চাউলের গুড়া দিয়ে তৈরি চই পিঠা, হলুদ, রসুন, আদা ও ময়দা বা আতব চাউলের গুড়া সংমিশ্রণে ঝাল পিঠা বা হাসা রুটি। ঈদোৎসবে এসব পিঠা তৈরির জন্য হৈচৈ পড়ে যায় গ্রামের প্রতিটি পরিবারে।
ঈদোৎসবে গ্রাম-গঞ্জে মুলত: এই পিঠাগুলো তৈরি করে অতিথিদের আপ্যায়নে ব্যাপক সাড়া পড়ে এখনও। সেই সাথে যুক্ত হয় সেমাইয়ের ব্যবহার। যুগের সাথে তাল মিলিয়ে এসবের কোনোটিই এখন আর তৈরি করেন না শহরের কোনো কোনো পরিবার । তবে এর চল আছে এখনও গ্রামের প্রতিটি পরিবারে। গ্রামের মানুষগুলো ঈদোৎসবে প্রথমেই খবর নেন গুড় ও তেলের। দাম কমলো না বাড়লো। এসব পিটা তৈরি করতে আমাদের জানা প্রয়োজন এর উপকরণগুলোর বাজারদর। তৈল প্রতি লিটার ৯০ টাকা, ময়দা প্রতি কেজি ৩৮ টাকা থেকে ৪০ টাকা, চিনি প্রতি কেজি ৬৪ টাকা থেকে ৬৫ টাকা, গুড় প্রতি কেজি ৭০ টাকা থেকে ১শত টাকা, নারিকেল প্রতিটি (মধ্যম) ৩৫ টাকা, (বড়) সাইজের ৪০ টাকা, সেমাই প্রতি প্যাক. ৩০ টাকা থেকে ৩৫ টাকা, নুডলস্ প্রতি প্যাক ১৮, ৩৫ ও ৬৫ টাকা, আদা প্রতি কেজি ৮০ টাকা, রসুন প্রতি কেজি ১শত, ১শত ২০ ও ১শত ৮০ টাকা, পিয়াজ প্রতি কেজি ২০ টাকা থেকে ২২ টাকা,  কাঁচা মরিচ প্রতি কেজি  ৪০ টাকা, শসা প্রতি কেজি ৩০ টাকা থেকে ৩৫ টাকা, ডিম প্রতি হালি ৩০ টাকা থেকে ৩২ টাকা,  মার্কস দুধ প্রতি কেজি ৪শত ৬০ টাকা, এমা ৩শত ৬০ টাকা, অন্যান্য দুধ ৪শত টাকা থেকে ৫শত ৯০ টাকা, আতব চাউল ২৫ টাকা থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।