বসার চেয়ার যখন মাথায়

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বক্তব্য রাখছিলেন, এর মধ্যে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। মুহিবুর রহমান মানিক বৃষ্টিতে ভিজেই বক্তব্য চালিয়ে যেতে থাকলেন। বললেন, ‘আষাঢ়-শ্রাবণে সুনামগঞ্জে বৃষ্টি হবেই, এর মধ্যেই উন্নয়ন সমাবেশ হবে, বক্তব্যও চলবে’। সামনে থাকা শত শত দর্শকের কিছু মানুষের ছাতা ছিল, তারা ছাতা মাথায় যার যার অবস্থানে থাকলেন। অন্যরাও অবস্থান ত্যাগ করলেন না। তবে বসার চেয়ার ওঠে গেল সবারই মাথায়। ১৫-২০ মিনিট এভাবেই চলছিল।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পর বৃষ্টিতে ভিজেই বক্তব্য রাখলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় জেলা প্রশাসক   শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, পল্লী বিদ্যুতের জিএম সোহেল পারভেজ প্রমুখ মঞ্চে ছিলেন। শুক্রবার বিকালে ছাতকের ভোলাখালি-শাহ্পুর গ্রামের বিদ্যুতায়ন অনুষ্ঠানের দৃশ্য এটি।