Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
উইজডেন বর্ষসেরা দলে মিরাজ, সেরা বোলিংয়ে তাসকিন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

উইজডেন বর্ষসেরা দলে মিরাজ, সেরা বোলিংয়ে তাসকিন

সু.খবর ডেস্ক
বছরের শেষ দিনে ওয়ানডে ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে বর্ষসেরা দল সাজিয়েছে উইজডেন। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ২০২২ সালের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এদিকে ওয়ানডের সেরা বোলিং স্পেলের তালিকায় আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ডট কমের লেখকরা ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সময়কালের মধ্যে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করেছেন। বিদায় নিতে চলা বছরে মিরাজ ১৫ ওয়ানডেতে ব্যাট হাতে ৬৬ গড়ে করেন ৩৩০ রান। বল হাতে ২৪টি উইকেটও তার দখলে রয়েছে। একাদশে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের দুইজন করে ক্রিকেটার রয়েছেন। দলের অধিনায়ক বাবর আজম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
এর আগে গত বৃহস্পতিবার ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পান মিরাজ। পাকিস্তানের বাবর আজমকে অধিনায়ক করে দল গড়া হয়েছে। উইকেটরক্ষক হিসেবে আছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম উল হক (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান, অধিনায়ক), শ্রেয়াস আয়ার (ভারত), টম ল্যাথাম (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক), র্যাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)। দ্বাদশ ব্যক্তি — সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ কর্তৃক উইজডেনের বর্ষসেরা (পুরুষ) ওয়ানডে স্পেলে তিন নম্বরে রয়েছেন তাসকিন। বাংলাদেশ ছাড়াও সেরা স্পেলের তালিকায় রয়েছে ভারত, ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বোলাররাও। কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাহর ১৯ রান খরচায় ৬ উইকেট শিকার, উইজডেন বছরের সেরা ওডিআই স্পেল হিসেবে বিবেচিত হয়েছে। তালিকার দুই নম্বরে থাকা ইংলিশ পেসার রিস টপলি লর্ডসে ভারতের বিপক্ষে মাত্র ২৪ রান খরচায় নেন ৬ উইকেট।
তালিকার তিনে থাকা তাসকিন চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়নে ৩৫ রান খরচায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন ৫ উইকেট। তার সেই স্বপ্নের বোলিং ফিগার: ৯—০—৩৫—৫! যা উইজডেনের তৃতীয় সেরা বোলিং স্পেলের স্বীকৃতি পেল। চারে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভার হাত ঘুরিয়ে ১০ রানের বিনিময়ে পান পাঁচ উইকেট। তালিকার শেষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। এই লেগি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রান খরচায় নেন ৫ উইকেট।
সূত্র : সমকাল