স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফসলশীল বিনা ধান-১১ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট ফান্ড (চিসিসিএফ) এর অর্থায়নে শনিবার দুপুরে বিনা উপকেন্দ্র সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার পলাশ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এবং বিকালে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কাঠইর গ্রামে পৃথকভাবে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও বিনা উপকেন্দ্র সুনামগঞ্জ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলামের পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ এর গবেষণা বিভাগের পরিচালক ড. হোসনেয়ারা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ এর ফিজিওলজি বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, কৃষিতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল ইসলাম, কৃষি অর্থনীতি বিভাগের কর্মকর্তা রাজিয়া সুলতানা ও সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মীর বজলুর রশিদ।
বিশ্বম্ভরপুর উপজেলার গোবিন্দপুরের মাঠ দিবসে স্থানীয় কৃষকদের পক্ষে কৃষি ও কৃষকদের নানা সমস্যা-সম্ভাবনা তোলে ধরে বক্তব্য রাখেন কৃষক ফুল মিয়া, বিল্টু দেবনাথ, স্বপন কুমার পাল, বিধান গোস্বামী, বিধু দাস প্রমুখ।
বিকালে সদর উপজেলার কাঠইর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে বিনা ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তাদের পাশপাশি বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা জীতেন্দ্র চন্দ্র দাস, স্থানীয় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আবুল কালাম, হান্নান মিয়া, আলী নূর, সুব্রত তালুকদার, আব্দুল মতিন প্রমুখ।
পৃথক দু’টি মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিনা ময়মনসিংহ এর গবেষণা বিভাগের পরিচালক ড. হোসনেয়ারা বেগম বলেন,‘দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নের স্বার্থে বিনার সকল বিজ্ঞানীগণ দিন রাত কাজ করে যাচ্ছেন। দেশের জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উপযোগী করে উচ্চ ফসলশীল নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। কারণ আমরা চাই কৃষকরা একই জমিতে সল্প সময়ে বিনার উচ্চ ফসলশীল একাধিক ফসল উৎপাদন করুন। বর্তমানে কৃষকরা বিনার উদ্ভাবিত উচ্চ ফসলশীল জাতের ফসল চাষ করে নিজে স্বাবলম্বী হচ্ছেন ও কৃষিতে সাফল্য অর্জন করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।’
তিনি আরো বলেন,‘ বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে খুবই আন্তরিক। কৃষি ও কৃষকের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের সমন্বয়ে কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে সরকার।
- মন্দিরে হামলার প্রতিবাদে ছাতকে প্রতিবাদ সভা
- জনপ্রতিনিধিদের সংবর্ধনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট চাইলেন মুকুট


