উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বম্ভরপুরে মতবিনিময় সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মজিব বাজার সংলগ্ন নতুন গুলগাঁও মাঠে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে স্থানীয় সামাজিক সংগঠন রেনেঁসাস সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও. আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পলাশ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ডিবিডি কলেজের ইংরেজি প্রভাষক মো. মশিউর রহমান,সংগঠনের উপদেষ্টা নুরুল আলম সাগর ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি নুরুল আলম নাহিদ, সাবেক সভাপতি দ্বীনুল ইসলাম রতন, আওয়ামীলীগ নেতা মহরম আলী, গোলাপ মাস্টার, সোহরাব মাস্টার, বদরুল আমীন, আব্দুস সাত্তার, আনিছুর রহমান, ডা. হালিম, আ. আলীম, ডা. নুরুল ইসলাম, আ.কাদির, শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান সভাপতি ভূমিদাতা পরিবারের সদস্য আজিজ আহমদ।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাবিবুর রহমান মাসুদ, আমির হোসেন, মাহবুবুল হাসান, মাসুম বিল্লাহ রায়হান, আরিফ, সুমন, জাহাঙ্গীর, শাকিল আহমদ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, শাহজালাল, শাহজাহান।