ছাতকে উত্যক্ত করার অপরাধে ২ যুবকের কারাদণ্ড

ছাতক প্রতিনিধি
ছাতকে যুবতীকে উত্যক্ত করার অপরাধে জুসেদ মিয়া (২০) ও মুক্তাদির আহমদ (১৯) নামের দুই বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। দ-প্রাপ্ত জুসেদ মিয়া উপজেলার কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র ও মুক্তাদির আহমদ একই গ্রামের গৌছ মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে এ যুবতীকে উত্যক্ত করে আসছিল বখাটে জুসেদ মিয়া ও মুক্তাদির আহমদ। শনিবার সন্ধ্যায় যুবতীর বাড়ির আশে-পাশে ঘুরাঘুরি করে ওই যুবতীকে লক্ষ্য করে নানা ভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছিল দু’বখাটে। খবর পেয়ে পুলিশসহ সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল ঘটনাস্থলে পৌঁছে বখাটেদের আটক করেন। পরে ভ্রামমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।