উত্তর শ্রীপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনী সভা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকালে সীমান্তবর্তী দারুল উলুম আটগাও ও রতনপুর (বাগলী) তাহারিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান ।
উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেক মোশারফের পরিচলানায় ও মুক্তিযুদ্ধা সাবেক  চেয়ারম্যান আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তুলা মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল আওয়াল আখঞ্জি।