উত্যক্তের খেসারত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় স্কুল শিক্ষিকাকে উত্যক্ত করার অপরাধে সোহেল আহমদ (২০) নামের এক যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের ইসরাফ আলীর ছেলে। সে খেয়া ঘাটের সামনের একটি ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন।  
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোহালিয়া ইউনিয়নের এক স্কুল শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সোহেল আহমদ। সোমবার দুপুরে ওই শিক্ষিকার স্কুলে গিয়ে তার  সাথে কথা বলার চেষ্টা করে। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা সোহেলকে আটক করে পুলিশের কাছে খবর দেন। পুলিশ সোহেলকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।