পুলক রাজ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম জয়ন্তী পালন করেছে জেলা উদীচী। রবিবার বিকালে মরাটিলা রোডের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী শীলা রায়, সংগঠনের সভাপতি বিজন সেন রায়, সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, অঞ্জন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, সমাজসেবক মুতালেব চৌধুরী, সংগীত শিল্পী বাসনা পাল প্রমুখ।
আলোচনা সভার পর জেলা উদীচী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


