স্টাফ রিপোর্টার
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধের গল্প বলার আসর। রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লার সভাপতিত্বে মুক্তিযুদ্ধের গল্প বলার আসরে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সৈয়দুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান প্রমুখ। মুক্তিযুদ্ধের গল্প বলার আসর পরিচালনায় করেন দশম শ্রেণীর ছাত্র কিংশুক গোস্বামী।
মুক্তিযুদ্ধারা বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে। ফলে, দেশে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়েছে। কিন্তু চক্রান্তকারীদের সেই ষড়যন্ত্র বেশিদিন টিকে থাকেনি। কারণ ইতিহাস আপন গতিতে চলে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এসময় তারা সেই সময়ের বিভিন্ন ঘটনাবলী ছাত্রদের শোনান।


