স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়। জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সরকারি জুবিলী ১৯.২ ওভারে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিদন ১৮, তানিম ১৩ ও মুন্না ১১ রান করেন। আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের জাকারিয়া ৪ ও আমিনুর ৩ উইকেট নেন।
৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় ১৬.৫ ওভারে নির্দিষ্ট লক্ষে পৌঁছে যায়। আমিনুর ২৯ ও জাহাঙ্গিরের ১৫ রানের উপর ভর করে ৪ উইকেটে জয় লাভ করে। জুবিলীর মুন্না ৩ ও তানিম ২ ইউকেট পান।
- জগন্নাথপুরে বাঁধ বাদ দেয়ায় কৃষকদের ক্ষোভ
- রাবার ড্যাম প্রকল্পের কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


