ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আওয়ামী লীগ ও সরকারের উন্নয়নের বাধাদানকারী দালালদের প্রতিহত করা হবে। যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আঙ্গুল ফুলে বটবৃক্ষ হয়েছে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে আর ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশ করা এক ছাত্রশিবির কর্মী কৌশলে আওয়ামী লীগের সর্বনাশ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধিদের নিয়ে গঠিত এ চক্র সরকারের উন্নয়নের এবং আওয়ামী লীগের বিরোধিতা করে যাচ্ছে। এরা সারা বছর আওয়ামী লীগের লেবাস ধারন করে থাকলেও নির্বাচনের সময় তারা নৌকা ডুবাতে ব্যস্ত হয়ে উঠে। কিন্তু বারবার নৌকা বিজয়ী করে ছাতক-দোয়ারার মানুষ তাদের এ অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। স্বাধীনতার প্রতীক নৌকা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থাশীল ছাতক-দোয়ারার আওয়ামী পরিবারকে বিভক্ত করতে প্রতিনিয়তই নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে চিহ্নিত এই গোষ্টি। হয়রানি করতে বিভিন্ন জটিল মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করছে তারা। তাদের সঞ্চিত পাহাড়সম কালো টাকা ব্যবহার করে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন করছে।
রবিবার দুপুরে বিএনপি, জামাত ও তাদের দোসরদের দেশ বিরোধি ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও গণসামবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া একটি হত্যাকা-ের ঘটনায় আমার ভাতিজা তানভির সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করা হয়েছে। স্বাধীনতা বিরোধি এ গোষ্ঠি রাজনৈতিক মাঠ দখলে নিতে এসব অপকর্মের পথ বেছে নিয়েছে। শান্ত ছাতক শহরকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, মিথ্যা মামলা থেকে আওয়ামীলীগ নেতা-কর্মীদের নাম প্রত্যাহার এবং অপকর্ম থেকে সরে না দাঁড়ালে স্বাধীনতা বিরোধি এ গোষ্ঠিকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভির আশরাফি চৌধুরী বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, সুন্দর আলী, বিল্লাল আহমদ, আবু বক্কর, প্রবাসী আওয়ামী লীগ নেতা সেলিম সিদ্দীকি, জেলা স্বেচ্ছাসেকলীগ নেতা বাবুল রায়, ছাতক পৌর আওয়ামী লীগ নেতা ছাব্বির আহমদ প্রমুখ।
সভা শেষে মুহিবুর রহমান মানিক এমপির নেতৃত্বে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে ছাতক ও দোয়ারার বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড মিছিল ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সভা মঞ্চে এসে জড়ো হয়। বেলা বাড়ার সাথে সাথে খন্ড মিছিরের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে গোঠা শহর মিছিলে-মিছিলে ভরে উঠে। মিছিলকারীরা লায়েক হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো জেলে থাকা এমপির ভাতিজা ইশতিয়াক রহমান তানভির, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদমান মাহমুদ সানি, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন সহ নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি এবং প্যানেল মেয়র তাপস চৌধুরীর নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
- রূচিহীনতা ও বিকারগ্রস্ততার অবসান হোক
- বাংলাদেশের অর্থনীতিতে মূলধনের যোগান দিতে পারে শক্তিশালী পুঁজিবাজার পরিকল্পনামন্ত্রী


