উন্নয়ন মেলায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উন্নয়ন মেলায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার ৫০ হাজার টাকা করে ৭ জন সুবিধাভোগীকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মিলন তালুকদার প্রমুখ।