সু.খবর রিপোর্ট
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার বেলা সাড়ে এগারটায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলসান আরা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিস, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক এনামুল হক এনি, ধর্মপাশা বাজার জামে মসজিদের ইমাম বজলুর রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম ফখরুল ইসলাম, বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রেনু রাণী বিশ্বাস, আইরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।
এ ছাড়াও ধর্মপাশা ডিগ্রি কলেজ ও জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পৃথক পৃথকভাবে স্ব-স্ব প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে শনিবার দোয়ারাবাজার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক টিপু সুলতানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, বিদ্যলয়ের পিটিএর সহ সভাপতি আব্দুল হামিদ, অভিভাবক মখলিছ আলী, মোস্থফা মিয়া, আবুল কাশেম, ফুলিন চন্দ্র দাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারি শিক্ষক মো.নজির উদ্দিন, কমলেশ রায়, নৃপেন্দ্র চন্দ্র সরকার, মো.গোলজার আহমদ, মো.সাখাওয়াত উল্লাহ মারুফ, মো.ওমর আলী, মিনতি রানী দাস, আল আমিন, লাভলী সুলতানা, রেহানা আক্তার, জুবায়দা গুলশান আরা প্রমুখ।
আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গৌরাঙ্গ বর্মনের পরিচালনায় আরোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী আ.লীগ নেতা বরুন চন্দ্র দাস।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, আতর আলী, সহকারী প্রধান শিক্ষক প্রণয় চক্রবর্তী, সহকারী শিক্ষক তৈয়বুর রহমান, জিয়উর রহমান, প্রদিপ ভট্রাচার্য, অনিবেশ বিশ্বাস, সিনিয়র শিক্ষীকা মনিমালা দাস। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো.আব্দুল মজিদ, মো.আলী হোসেন, জমির উদ্দিন, ছাত্র অভিবাবক মোসামছুদ্দিন, বসির উদ্দিন প্রমুখ।
মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাবু চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়ার সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক অসীত তালুকদারের পরিচালনায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মান্নারগাঁও ইউপি সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সবির আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো.রহমত আলী, মো.আসাদ্দর আলী, হাজী মিয়াধন আলী দাখিল মাদ্রাসার সুপার উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাহমুদুর রহমান আজাদ প্রমুখ। ।
সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদারের সভাপতিত্বে ও প্রভাষক রুকনুজ্জামানের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিবাবক সদস্য মো.আতর মিয়া, আব্দুল হক, তালেব আলী, পিটিএ কমিটির সভাপতি মারাজ আলী, সদস্য মনিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বজ্রলাল দে, গোলাম কিবরিয়া, আব্দুল মোতালেব, শেখান্দর আলী, ব্রীটা রানী সরকার, প্রভাষক মো.ছোয়াদ মিয়া, জালাল উদ্দিন, বিধান দাস, ছাদেক মিয়া, অফিস সহকারী আব্দল ছাত্তার। আর উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বিলাত আলী, মুরব্বি জালাল উদ্দিন, সফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনাসভা অনুষ্টিত হয় দোহালীয় প্রগতি উচ্চ বিদ্যালয়, বোগলা রুসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ, লিয়াকত গঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বড়খাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঘিলছড়া উচ্চ বিদ্যালয় কলেজ, সুনালী চেলা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়, বরইউড়ি দারু সুন্নত বহুমুখি আলিম মদ্রাসা, কলাউড়া দারুসুন্না কাছি মিয়া ফাজিল মাদ্রাসা, নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা, দীনের টুক দারুল কুর- আন আলীম মাদ্রাসা সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও অবিভাবক সমন্বয়ে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সহ-শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান, আ. মালিক, বাহাউদ্দিন তালুকদার, মো. ময়না মিয়া, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, ব্যাংক কর্মকর্তা নুর উদ্দিন, শিক্ষিকা তাইয়েবুন্নেছা আফিন্দি, অর্চনা রানী তালুকদার, অরুন উদয় চক্রবর্তী।
বক্তারা বলেন, জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা ইসলামে স্থান নেই। পবিত্র ধর্ম ইসলামের ক্ষতি করার চেষ্টায় যারা আইএস নামীয় সংগঠন করে এই কর্মকান্ড চালিয়ে সাধারণ মানুষের ভীতি সঞ্চয় সৃষ্টি করছে তাদের প্রতিরোধ করার আহবান জানানো হয়। শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করা সহ নাশকতা বিরোধী কার্যক্রমে সচেতন থাকার আহবান জানানো হয়।
শাল্লা
শাল্লায় গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সজল কান্তি দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ বজলার রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি পিসি দাশ পীযূষ, মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, উপজেলা জামে মসজিদের ইমাম মাও. ছাদিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিপ্লব দাস, সহকারী শিক্ষিকা খোদেজা বেগম শবনম, দশম শ্রেণির ছাত্রী উম্মে রুম্মান মনি ও ঈশিতা রানী দাস প্রমুখ।
সভায় বক্তারা জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে এক হয়ে প্রতিবাদ করার জন্য আহবান জানান।
এছাড়াও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসিমিয়া মাদ্রাসায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর
তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় প্রভাষক ইসতিয়াক আহমদের সঞ্চালনায় ও অধ্যক্ষ আব্দুছ ছোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন। এছাড়াও আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, প্রভাষক আব্দুল মান্নান, বাজার জামে মসজিদ ঈমাম মাও. দ্বীন ইসলাম, ছাত্র অভিবাবক মাহবুব খান, সহকারী শিক্ষক ইব্রাহিম আলী প্রমূখ।
আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে‘র সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুস শহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল আনোয়ার খান, সহকারী শিক্ষক রতন কুমার মেস্ত্রী, মো. কাশেম আলী, আজাদ মিয়া, অভিভাবক মো. তাজ উদ্দিন, সদস্য সামায়ুন কবীর, ছাত্র এনামুল কবীর, তমা রায়, মিফতা আক্তার প্রমুখ।
অধ্যক্ষ ফনিভূষন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নূর আহমদ, রুকন উদ্দিন, প্রভাষক হায়দার আলী, আব্দুল বাতেন প্রমুখ।
অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, সৌরভ মিয়া, আমেনা বেগম, পূর্ণিমা রায় প্রমুখ।
প্রধান শিক্ষক আব্দুল হালিম ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আব্দুল করিম, মোশারফ হোসেন, জাহিদ মিয়া প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে পিটিএ কমিটি ও বিদ্যালয়ের আয়োজনে জঙ্গি ও সন্তাসবাদ বিরোধী সভা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পিটিএ সভাপতি স্বপন কুমার বর্মন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক গোলাম মোস্তুফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম।
দুপুরে উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে অধ্যক্ষ বিমলাংশু রায়ের সভাপতিত্বে ও প্রভাষক মোশারফ হোসেন ইমনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপধ্যাক্ষ প্রমুথ চক্রবর্তী, সহ-অধ্যাপক মো. আব্দুল্লাহ, মো. জাকির হোসেন, এটিএম আজরফ, মো. মোতালিব, সবিতা বীর, প্রভাষক মো. মশিউর রহমান।
মুরালী চাঁদ উচ্চ বিদ্যালয়ে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র চৌধুরী । শিক্ষক পবিত্র ভূষন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সীতেশ রঞ্জন তালুকদার, সহকারি প্রধান শিক্ষক সুধীন্দ্র চন্দ্র জোয়ারদার, শিক্ষক চঞ্জল কুমার, মো. আলাল উদ্দিন, অভিভাবকদের পক্ষে রাসেন্দ্র কুমার দাশ, প্রসুন কান্তি দাশ, শিক্ষার্থী অমিত দাশ প্রমুখ।
এছাড়াও উপজেলার মাছিমপুর মাদ্রাসা, দীগিরপাড় মাদ্রাসা সহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্তাসবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর
জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসুচী পালিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়ন, জঙ্গি ও সন্ত্রাসী বিরোধী সচেনতামুলক আলোচনা সভঅ বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।
নয়াবন্দর হাই স্কুল এন্ড কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান কবি দ্বীনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, শিক্ষক আমিনুল ইসলাম, মইনুল ইসলাম প্রমুখ।
ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসায় অধ্যক্ষ মাও.া ছমির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা একাডেমী সুপারভারজার অরূপ সরকার প্রমুখ।
উপজেলার চরা জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি মো. আজাদ আলী কবেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যন মো. আইয়ুব খান. যুবলীগ নেতা আবুল হুসেন লালন মো. ছালেহ আহমদ, ফয়জুর রহমান প্রমুখ।
পাঠকুরা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রারাসায় সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন কর্মসুচী পালিত হয়। পরে মাদ্রাসার হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আজাদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, খলিলুর রহমান টিটু, লেবু মিয়া, আছকির মিয়া, আব্দুস ছালাম, লৎফুর রহমান, হুমায়ুন কবির, হাফিজ আছাদুর রহমান প্রমুখ।
দাওরাই স্বরপল্লী স্কুল এন্ড কলেজে গর্ভনিংবডির সভাপতি আবু কাওছার’র সভাপতিত্বে ও শিক্ষক প্রতাপ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, কলেজের অধ্যক্ষ আবু খালেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক তৌরিছ মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লেচু মিয়া, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ইয়াওর মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খান ছাব্বির, শিক্ষক সাইফুল ইসলাম, বেলাল হোসেন, মেহেদী হাসান, হুমায়ুন কবির, সেনায়ুল হক, জয়নাল আবেদিন, নয়ন কুমার পাল, হারুনু জ্জামান, গভর্নিংবডির সদস্য সিরাজ মিয়া, নাজিম উদ্দিন, আব্দুল আহাদ, শাহ আ. রউফ, শামসুল ইসলাম প্রমুখ।
জগন্নাথপুর পৌরসভাধীন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহেরের সভাপতিত্বে ও মাও. জালাল উদ্দিনের পরিচালায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য এম এম সোহেল, সহকারী প্রধান শিক্ষক মো. আব্বাস আলি, সিনিয়র শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র পাল, সহকারী শিক্ষক তাজ উদ্দিন।
কেশবপুর উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মতিয়ুর রহমান বাদশা মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ক কাউন্সিলর তাজিবুর রহমান।
শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো. জুয়েল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, মসজিদের ইমাম বেলাল আহমদ, মাহবুবুর রহমান খান আজাদী, আব্দুল আলীম, আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন, প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জামাল উদ্দিন, বাবুল মিয়া, গোলাম রব্বানী রুনু, আব্দুল কাইয়ুম মশাহিদ।
ছাতক
অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় ছাতক ডিগ্রী কলেজে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সামসুল ইসলাম তালুকদার, অধ্যাপক আনোয়ার হোসেন খান, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, বজলুল হালিম বিদ্রোহী, উজ্জল কুমার রায়, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, বাউবির সেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রশাসন কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, মিডিয়াম্যান হাসনাহেনা বকুল, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, মাও. রফিকুল ইসলাম, ছাত্রনেতা রিয়াদ আহমদ চৌধুরী, জাহাঙ্গির আলম তারেক, আব্দুল কাদির তালুকদার, হোসাইন আহমদ, লাভলী রানী দাস, আসহাবুল জান্না চৌধুরী প্রমুখ।
ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামিম আহমদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, পরিচালনা কমিটির সদস্য মিছবাহ উদ্দিন, সামসুদ্দিন আহমদ, শিক্ষক আবুল খায়ের, আমিরুল হক, দেলোয়ার হোসেন খান, অজয় কৃষ্ণ পাল, সাবেকুন নাহার, সুমিরানী চৌহান, আব্দুল মোকিত, ললিতা বেগম, লায়লা আনজুমান আরা, মনিরুজ্জামান, জিবেশ চক্রবর্তী, লক্ষন চন্দ্র সাহা, সুব্রত দাস, জাকির হোসেন, আবুল কালাম, জেপি পাল।
চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি হাজি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গি বিরোধি সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফাইজুল ইসলাম, সৈয়দ আহমদ, রামানন্দ চক্রবর্তী, শামসুল ইসলাম তালুকদার, কবিরুল ইসলাম, মাওঃ আছাব উদ্দিন, ফাতেমা বেগম, দিপক রঞ্জন দাস, আরশ আলী,ফয়ছল আহমদ, জহিরুল ইসলাম, মাহমুদুল হাসান, আলহাজ্ব ক্বারী মাওঃ গিয়াস উদ্দিন, শিক্ষার্থী মেহেরিন বাশার মিমি, আরফা আলম, ছাদিয়া তাসমিম প্রভা, ছায়মা রহমান।
এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারাধন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক মাহবুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গি বিরোধি সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, অভিভাবক সদস্য হাবিবুল হোসেন, সাহাব উদ্দিন, শিক্ষানুরাগী সদস্য ইলিয়াস মিয়া, মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, আজাদ মিয়া, শিক্ষক ছালিক মিয়া,স্থানীয় নুর হোসেন, জামাল আহমদ, আরব আলী, নেছার আহমদ, সুজনা বেগম, ঝর্না রানী দাস প্রমুখ।
ছাতক জালালিয়া আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও আলহাজ্ব আলী আজগর খানের পরিচালনায় অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গী বিরোধি সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক মাও. সিরাজুল ইসলাম, হাফিজ আবুল বসর, মাও. আব্দুস সালাম, মাও. সাইফুল ইসলাম, মাও. নোমান আহমদ, মাস্টার আব্দুল কবির, শামীম মিয়া, পারভেজ আহমদ।
বাংলাবাজার সামারুন নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অরুন কুমার মহাপাত্রের সভাপতিত্বে ও শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন, ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি সদস্য আব্দুল মতিন, যুবলীগ নেতা হারুন মিয়া, পিটিএ কমিটির সভাপতি ছায়াদ মিয়া প্রমুখ।
জামেয়া মুহাম্মদীয়া মুক্তিরগাঁও মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি মাও. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মাও. বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গী বিরোধি সমাবেশে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাও. মখছুছুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক আব্দুল মোনায়েম, স্থানীয় হাজী বিরাজ উদ্দিন, আলতাফুর রহমান কাছা মিয়া, নুরুল হক মেম্বার, আবু হাসান দৌলত, শরিফ হোসেন সুরুজ, মাও. সিহাব উদ্দিন, মাও. ফখর উদ্দিন, ফজলুল হক প্রমুখ।
এছাড়াও উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ, জাউয়াবাজার ডিগ্রী কলেজ, জনতা কলেজ, বুরাইয়া স্কুল এন্ড কলেজ, হাজী আজমত আলী স্কুল এন্ড কলেজ, ঝিগলী স্কুল এন্ড কলেজ, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়, সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম হাইস্কুল, মঈনপুর হাইস্কুল, রইছ আলী উচ্চ বিদ্যালয়, শুকুরুন নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়, সিবিপি উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, সমতা উচ্চ বিদ্যালয়, নতুন বাজার উচ্চ বিদ্যালয়, হাফিজ আব্দুল গনী তালুকদার উচ্চ বিদ্যালয়, আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়, চরমহলা উচ্চ বিদ্যালয়, খরিদিচর মাদ্রাসা, পালপুর মাদ্রাসা, গাবুরগাঁও মাদ্রাসা, লাকেশ্বর মাদ্রাসা, শাহ মোজাম্মিল আলী দাখিল মাদ্রাসা, কালারুকা দাখিল মাদ্রাসা, নুরুলাপুর মাদ্রাসা, বোরাইয়া মাদ্রাসা, বন্দেরগাঁও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।


