Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও সূচনা কর্মসূচির সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল আবেদীন কমল পুষ্টি বিষয়ে উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, এ্যাডভোকেসি এফআইভিডিবি সূচনা কর্মসূচী ম্যানেজার মো. শাহিনুর হাসান, কুরবাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, রঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই, কাঠইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পুষ্টি সম্পর্কে আমাদের সবার জানা প্রয়োজন। একটি শিশু সঠিক পুষ্টি যদি পায় তাহলে তার মেধার বিকাশ গঠবে। মাতৃত্বকালীন সময়ে গর্ভবতী মাকে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। মায়ের গর্ভ থেকে শুরু করে শিশু জন্মের ২ বছরের মধ্যে শিশুকে পুষ্টিকর খাবারে খাওয়ালে সেই শিশু সুন্দর করে বিকশিত হয়ে উঠবে। প্রতিটি গ্রামে গিয়ে নারীদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে।