বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতাল মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত তুলে ধরেন।
সভা শেষে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে একটি ফলের চারা রোপন করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, থানার অফিসার ইনর্চাজ, মো. ইকবাল হোসেন, মেডিকেল অফিসার, ডা. রমজানুল হোক অপু, ডা. নিশিত রায়হান অনন্যা, পলাশ ইউপি চেয়ারম্যান. মো. সুহেল আহমদ, জাতীয় সংসদ সদস্যের পিএস সুমিত চৌধুরী সন্তো, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।