আব্দুর রহিম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরছ মোবারক

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক আব্দুর রহিম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপলক্ষে ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার ফারহানা জান্নাত মিলনায়তনে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী রেজভী। মাস্টার বাড়ী ট্রেনিং ইন্সস্টিটিউটের পরিচালক গোলাম জিলানী পরিচালনায় বক্তব্য দেন, সিলেট কাজী বাড়ি দরবার শরীফের খলিফা মাওলানা আবুল বাশার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। পরে আধ্যাত্বিক ছেমা মাহফিল ও আখেরি দোয়ার মধ্য দিয়ে ওরছ মোবারক শেষ হয়।