গুগুলে সফটওয়ার ইঞ্জিনিয়ার পদে চাকুরী পেলেন লিমন মিয়া

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
থাইওয়ান গুগল অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার পদে চাকুরী পেলেন লিমন মিয়া। তিনি তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মৃত আকিকুর রেজার ছেলে। তার মা সেনারুল বেগম একজন গৃহিনী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লিমন বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগুলের থাইওয়ানের গুগল অফিসে আগামী মার্চ মাসে যোগ দেবেন।
লিমন ২০১১ সালে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। ২০১৩ সালে সিলেট সরকারী কলেজ থেকে এইসএসসি সমাপ্তির পর ২০১৩—১৪ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যায়নরত অবস্থায় ২০১৮ সালে স্যামসাং বাংলাদেশ অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন এবং সর্বশেষ ২০ ডিসেম্বর ২০২২ তারিখে গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয়ার জন্য অফিসিয়ালি আমন্ত্রনপত্র পান।
লিমন জানান, কম্পিউটার সাইন্স এ যারা লেখাপড়া করেন তাদের সবাই ইচ্ছে থাকে গুগল এর মতো কোন না কোন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান। তিনি আরও জানান,গুগলের ইন্টারভিউ প্রক্রিয়াটা অনেক লম্বা। ৪—৫ মাসে অনেক গুলো রাউন্ড প্রসেস হওয়ার পর গত ২০ ডিসেম্বর ফাইনালি গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা অফারটা পেয়েছি।