উপাধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে মানববন্ধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তীর উপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক—কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা জয়বাংলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশ রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ।
এছাড়াও বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল্লাহ, মোহাম্মদ নুরুল আমিন, মো. জাকির হোসেন, মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল মোতালিব, অরেন্দ্র চক্রবর্তী, অনুপম চৌধুরী, কুমুদ চন্দ্র শর্মা, মো. শহিদুল্লাহ, মোহাম্মদ মশিউর রহমান, সুজিত চন্দ্র সরকার, মনিরা আক্তার, সৃজন পুরকায়স্থ, সসীম কান্তি সিংহ ও মোশারফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ই ডিসেম্বর সকালে দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় নিজ বাসার হামলার শিকার হন।