স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মাটিয়ান হাওরের উমেদপুর কুড়ি জলমহালের খলার ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৩টায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের উমেদপুর গ্রামের পাশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উমেদপুর কুড়ি জলমহালের ইজারাদার শাহিনুর মিয়া বাদী হয়ে সন্ধ্যায় তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে খলাঘরে থাকা জালসুতা,লেপতোষক,জলমহালের হিসাবখাতাসহ প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ইজারাদার শাহিনুর মিয়া বলেন, একটি দুর্বত্তচক্র তার জলমহালের ব্যপক ক্ষতি সাধন করেছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম বলেন,জলমহালের ইজারাদার শাহিনুর মিয়া একটি লিখিত অভিযোগ থানায় দিয়েছে। সোমবার তদন্তে পাঠানো হবে।


