তাহিরপুর প্রতিনিধি
বিকাল সাড়ে পাঁচটার পর দোকান খোলা রাখার অপরাধে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৭ জন দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী ৫ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান, সিলেট সেনানিবাস ৪০ বীরের ক্যাপ্টেন শাহরিয়ার, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এসআই মো. মাহমুদুল হাসান প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
- উমেদপুর কুড়ি জলমহালের খলার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
- সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা উপকরণ দিলেন পরিকল্পনা মন্ত্রী


