উড়ন্ত শিল্পীগোষ্ঠীর চিত্রকলা প্রদর্শনী আজ

স্টাফ রিপোর্টার
উড়ন্ত শিল্পীগোষ্ঠী আয়োজিত আবাসিক শিল্পকর্ম বিনিময় কর্মসূচির মাধ্যমে আর্ট ক্যাম্পের মাধ্যমে ভিন্নধর্মী বেশ কিছু শিল্পকর্ম সম্পন্ন করেছেন দেশ-বিদেশের প্রখ্যাত আর্টিস্টরা। ইতিমধ্যে দেশ-বিদেশের প্রখ্যাত আর্টিস্টগণ পুরাতন স্থাপনা হিসেবে সুনামগঞ্জের গৌরারং ও সুখাইর জমিদার বাড়ীতে ১৫ দিন অবস্থান করেছেন। এই শিল্পীদের আঁকা চিত্রকলা জেলা শহরে প্রদর্শনের জন্য জেলা উদীচী উদ্যোগ নিয়েছে ।
আজ মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা উদীচীর        
আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডমিতে প্রদর্শিত হবে এই চিত্রকলা সমূহ। প্রদর্শনী চলবে রাত ০৮ টা পর্যন্ত।
প্রদর্শনীতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।