তাহিরপুরে সমকাল সুহৃদ সমাবেশের ত্রাণ বিতরণ

আমিনুল ইসলাম, তাহিরপুর
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এসিএল চ্যারিট্যাবল ফাউন্ডেশন ও ফেসবুক সুহৃদের অর্থায়নে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রাজধরপুর গ্রামে ১৬০ পরিবারের মধ্যে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রাজধরপুর      
গ্রামে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এর আগে ৬ই আগস্ট হাওরপাড়ের ১৬০ পরিবার এবং ২৪ জুন জুলাই মাসের ১১০ পরিবারকে ৫০ কেজি করে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছিল। এ কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগিতা করেছে সিলেটস্থ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
ত্রাণ বিতরণ পূর্ব আলোচনায় এসইএল চ্যারিট্যাবল ফউন্ডেশনের সমন্বয়ক ইবনুল সাঈদ রানা বলেন, হাওরবাসীর প্রাণের ফসল অকাল বন্যায় তলিয়ে যাওয়ায় নিরন্ন মানুষের পাশে আমরা খাদ্য সহায়তা শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা চাল বিতরণ শুরু করেছি। আমাদের এ সহায়তা কার্যক্রম আগামী ফসল উঠার পূর্ব পর্যন্ত চলমান থাকবে।
সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ বলেন, ‘আগামী বোর ফসল ওঠার পূর্ব পর্যন্ত ফসলহারা কৃষকদের পাশে থাকতে হবে’।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সিলেট সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুব্রত বসু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু ও এসিএলের চ্যারিট্যাবল ট্রাষ্টের আরিফুল ইসলাম।
ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিক পরিচালনা করেন সমকালের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।