ধর্মপাশা প্রতিনিধি
ঋণের টাকা পরিশোধ না করায় শ্যালকের ঋণের জামিনদার হিসেবে এক দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল কাদির। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদির ধর্মপাশা উপজেলার গোলকপুর হাজী আব্দুল হাফেজ স্কুল অ্যান্ড কলেজের সাবেক খ-কালীন
শিক্ষক ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১২ সালের জুলাই মাসে অর্থ ঋণ ১ম আদালত নেত্রকোনায় একটি মামলা হয়। এই মামলায় আদালতের বিচারক চলতি বছরের ১৭ জুন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার বিকেল তিনটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
মো.আব্দুল কাদির জানান, কয়েক বছর আগে তাঁর এক শ্যালক মোহনগঞ্জ ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। তিনি ওই ঋণের জামিনদার ছিলেন।


