জগন্নাথপুরে প্রবাসীর উদ্যোগে চাল বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আফতর আলীর উদ্যোগে নিজ বাড়িতে বুধবার এলাকার দরিদ্র লোকজনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন কেশবপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজাদ খাঁ, সাবেক সাধারণ সম্পাদক চান মিয়া, এলাকার প্রবীণ মুরব্বী লতিফ উল্লা, আহাদ আলী, মোশারফ হোসেন, কাদির মিয়া, জিলু মিয়া, আনোয়ার হোসেন, দিলদার হোসেন,আলী হোসেন প্রমুখ। পরে কেশবপুর বাজার মসজিদের সাবেক ইমাম মাও. শামীম আহমেদ পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।