জগন্নাথপুরে ডাকাতির ঘটনায় আদালতে মামলায়

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলায় কান্দারগাঁও গ্রামের ডাকাতির ঘটনায় সুনামগঞ্জের আদালতে মামলা হয়েছে। বুধবার কান্দারগাঁয়ের বাসিন্দা মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল কাইয়ুম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বাদী আব্দুল কাইয়ুম মামলায় উল্লেখ করেছেন, শুক্রবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একই গ্রামের সন্ত্রাসী কয়েজন লোক।
  তারা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে। দরজা ভাঙ্গার শব্দে ঘুম থেকে জেগে উঠেন পরিবারের লোকজন। এ সময় প্রতিবাদ করলে পরিবারের লোকজনকে ওড়না দিয়ে বেঁধে রেখে ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলেও থানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই গ্রামের ১৩জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন আব্দুল কাইয়ুম। মামলা নং-সিআর.৯৫/১৬ (জগ.)।  মামলাটি পরিচালনা করছেন অ্যাড. শাহ আলম তুলিপ।