স্টাফ রিপোর্টার
বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রায়োটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটম্যান সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ দি গ্লোবাল ফান্ডের সহায়তায় জেলা ইপিআই ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ডিআইসি ইনচার্জ সিরাজুল ইসলাম এইডস বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করেন। পরে ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক।
কোল্ড চেইন টেকনিশিয়ান সিভিল সার্জন অফিস মো. ফজলুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী একে আজাদ, রুবাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাহী পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, টান্সজেন্ডার স্বর্নালী।
- সেই ভাঙা সেতুই এখন ভরসা/ পারাপারে বিকল্প ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই
- পল্লী বিদ্যুতের গ্যাঁড়াকলে অতিষ্ঠ মানুষ/ জামালগঞ্জ-সাচনা বাজারে বিদ্যুতের দ্বৈত নীতি


