জগন্নাথপুর অফিস
একনেকে জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর কার্যালয়ের সামন থেকে বের হওয়া আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথ সভা করে। উপজেলা ছাত্র লীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেল’র পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর যুবলীগ সাবেক আহ্বায়ক আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়।
সভায় বক্তারা একনেকে জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুমোদন দেওয়ায় দেশরত্ন রধানমন্ত্রী শেখ হাসিনা ও উন্নয়নের মহানায়ক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা নামক জায়গায় ১৫ একর জায়গা অধিগ্রহণ করে ১৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি বাস্তবায়িত হবে।


