একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা ৪র্থ ধাপের নির্বাচনে চার উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র   দাখিল করেছেন ফাহমিদা পাঠান। তাহিরপুর সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। ফাহমিদা পাঠান উপজেলার জয়নগর গ্রামের বিএনপি নেতা মোহাম্মদ আলীর স্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি একজন গৃহিনী বলে জানা গেছে।