Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
একশ’ করচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

একশ’ করচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরপাড় জিনারিয়া হাওরে এক কৃষকের রোপিত এক‘শ করচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এলাকাসী ও করচ গাছের মালিক তাহিরপুর উপজেলা শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামের প্রাক্তন ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, তার রোপিত চারশত করচ গাছের মধ্যে এক‘শ করচ গাছ একই গ্রামের দুর্বৃত্ত গিয়াস উদ্দিন, মোশারফ, মুজাম্মিল ও মুবাশি^র গংরা তাদের দলবল নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপড়ে ফেলে। সংবাদ শুনে শুক্রবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, স্থানীয় সাংবাদিক, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান।
এ বিষয়ে অভিযুক্ত পাঠাবুকা গ্রামের গিয়াস উদ্দিন ও মুবাশি^র বলেন, করচ গাছ তার জায়গার উপর লাগানো হয়েছে তাই তিনি উপড়ে ফেলেছেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু বলেন, একজন কৃষকের রোপিত করচ গাছ উপড়ে ফেলা নিঃসন্দেহে একটি গর্হিত কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, গাছ উপড়ে ফেলার বিষয়টি আমি সরেজমিন দেখেছি। গাছের মালিককে বলেছি দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়ার জন্য। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।